Main Menu

বাঁচতে চায় শাবিপ্রবি শিক্ষার্থী ইফতি

Manual6 Ad Code

শাবি প্রতিনিধি: হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। বর্তমানে তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে আছেন। তার চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। দীর্ঘদিন পরিবারের পক্ষ থেকে চিকিৎসার খরচ চালিয়ে গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। তাই ইফতিকে বাঁচাতে পরিবার ও বিভাগের পক্ষ থেকে তাকে আর্থিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি হজকিন্স ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ব্রেস্ট টিউমার ও ক্যান্সারের কেমোথেরাপির জন্য আপাতত ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দীর্ঘদিন চিকিৎসার খরচ চালানোর পর এখন তার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। আমরা বিভাগের পক্ষ থেকে তাকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সবাইকে তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান করছি।

Manual3 Ad Code

ক্যান্সার আক্রান্ত ইফতির মা জানান, গত নভেম্বর মাসে আমার মেয়ের ক্যান্সার ধরা পড়ে। প্রথমে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তার ক্যান্সার হয়েছে বলে জানা যায়। পরে ঢাকায় ডেলটা মেডিকেল কলেজ, সিএমএইচ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পর্যাক্রমে তাকে দেখানো হয়। তারাও হজকিন্স ক্যান্সার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সে এখন ক্যান্সারের ৪র্থ স্টেজে আছে।

তিনি আরো জানান, তাকে কেমোথেরাপি দেওয়ার জন্য ডাক্তার বলছে। ডাক্তারের পরামর্শে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ইতোমধ্যে একটা থেরাপি দিয়েছি। তার ব্রেস্টে টিউমার থাকায় এটির অপারেশন যতদ্রুত সম্ভব করানোর জন্য ডাক্তার বলছে। তা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। তার চিকিৎসার ব্যয় নির্বাহে অনেক টাকা খরচ হয়েছে। এখন টিউমার অপারেশন ও কেমোথেরাপি দেওয়ার জন্য প্রচুর টাকা দরকার। আপাতত ডাক্তার ১৫ লক্ষ টাকার হিসাব দিয়েছে। আমাদের একার পক্ষে তার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। তাই সকলের কাছে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

ইফতির চিকিৎসায় সহযোগিতা করতে নিম্নোক্ত একাউন্টে টাকা পাঠাতে পারেন-
বিকাশ- ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭, ০১৭৪২৪৮৮৮৩১,
নগদ- ০১৯৮৩৫৫৭৭১০, ০১৬৪৬২৭৮২৮৭, রকেট- ০১৬২৫৭১৪৫৬০৯

Manual4 Ad Code

সোনালি ব্যাংক একাউন্ট-
Nurul Ambia
A/C NO. ৫৬৩২৫০১০০৯৬১৮
Phone: ০১৭৫১৫৭৭৬৩৫
Sonali Bank, Shahjalal University of Science and Technology Branch, Sylhet.

ডিবিবিএল একাউন্ট-
Azizul Islam
A/C NO. ২০১১০৫১১৫৯৪
Phone: ০১৬৪৫৬৩০৫৩৪
DBBL, Amberkhana Branch, Sylhet.

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code