জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টার দিকে তিনি বন্দুক হামলার শিকার হন। এনএইচকে ব্রডকাস্টারের এক প্রতিবেদক ঘটনাস্থলে গুলির শব্দ শুনেছেন এবং আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।
জাপানি সংবাদ মাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আবেকে নারার একটি রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেছে।
সংবাদ সংস্থাটি জানায়, সাবেক প্রধানমন্ত্রী সচেতন ছিলেন না এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্টে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জাপানের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী ছিলেন আবে। ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দুদফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ জুলাই) জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে ৬৭ বছর বয়সী আবে পদত্যাগ করেছিলেন। তিনি নিজে প্রার্থী না হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির অন্য সদস্যদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন তিনি।

পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের রাজধানী টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার পর কার্ডিওপালমোনারি’তে আক্রান্ত হয়েছেন।
বিবিসি বলছে, জাপানে কোনো ব্যক্তির মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে এই শব্দটি প্রায়শই ব্যবহৃত হয়ে থাকে। এ থেকেই স্পষ্ট, শিনজো আবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
সংবাদমাধ্যমটি বলছে, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল। কারণ পূর্ব এশিয়ার এই দেশটিতে হ্যান্ডগান বা বন্দুক নিষিদ্ধ।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে ২০০৭ সালে দায়িত্ব নেন শিনজো আবে। তবে অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আবে।
৬৭ বছর বয়সী শিনজো আবে সেসময় জানিয়েছিলেন, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন।
২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মূলত কৈশোর থেকেই এই রোগে ভুগছেন আবে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed