খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন
বিনোদন ডেস্ক : সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শর্মিলী আহমেদের মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা।
শুক্রবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এ বর্ষীয়ান অভিনেত্রী। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
জানা য়ায়, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।
পরবর্তীতে ছোট পর্দার মা, দাদী কিংবা ভাবীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।
১৯৬৪ সালে তিনি তার অভিনয় পেশা শুরু করেন। বেতারের মাধ্যমেই ক্যারিয়ারের সূচনা ঘটেছিল তার। তিনি বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’-তে অভিনয় করেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ সিনেমায় মায়ের ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed