Main Menu

বন্যার্তদের মাঝে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর ঈদ উপহার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগরীর বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৭ জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে নগরীর ৯, ১০, ১১, ১২, ১৪, ১৫, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২১ নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট রুকশানা বেগম শাহনাজ, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রুজি, সাংগঠনিক সম্পাদক লিনা বেগম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আক্তার রশিদ চৌধুরী, ৭নং ওয়ার্ডের আহবায়ক মানিক মিয়া, ২৭নং ওয়ার্ডের আহবায়ক লুৎফুর রহমান, ২৬নং ওয়ার্ডের আহবায়ক ডাঃ এম এ হক, ২৫নং ওয়ার্ডের আহবায়ক রেজাউল ইসলাম রুজন, ২১নং ওয়ার্ডের আহবায়ক সৈয়দ মিনহজ উদ্দিন মুসা, ২নং ওয়ার্ডের আহবায়ক রুস্তুম আলী, মহানগরের বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত মোতাহির আলী মখন, আব্দুল জব্বার তুতু, মাহবুব আহমদ চৌধুরী, মফিজুর রহমান জুবেদ, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, নাজিম উদ্দীন, ফকির আহমদ, সেলিম আহমদ মাহমুদ, সাব্বির আহমদ, কয়েস আহমদ সাগর, মঈনুল হক স্বাধীন, জুমন আহমদ, দেলওয়ার হোসেন রানা, দিদারুল ইসলাম দিদার, মঈন খান, মোঃ ইসহাক, সৈয়দ খান, পিয়ার উদ্দিন পিয়ার, জাকোয়ান আহমদ, আব্দুল হান্নান জুয়েল, নাসির উদ্দীন রব, জালাল উদ্দীন শামীম, সাব্বির আহমদ, জম জম বাদশাহ, সূজন আহমদ, নামর আলী, ইমরান আহমদ, শাহীন আহমদ, রহিম আলী রাশু, রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা রুমান আহমদ রাজু ও ছাত্রদল নেতা সুমন আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, বন্যার শুরু থেকে বিএনপির সকল স্তরের নেতাকর্মী বন্যার্তদের পাশে ছিল। কিন্তু সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকর্মীরা তখন আড়ালে লুকিয়ে পড়েছিল। এমদাদ হোসেন চৌধুরী যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করে আসছেন। করোনাকালিন সময়ে তিনি কর্মহীন মানুষের পাশে ছিলেন। বন্যার শুরুতেও তিনি বন্যাদূর্গত মানুষের পাশে ছিলেন। বিএনপির রাজনীতির মুল হচ্ছে জনগণের কল্যান আর আওয়ামীলীগের রাজনীতি হচ্ছে জনগণকে শোষণ করার রাজনীতি।

Share





Related News

Comments are Closed