শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শুক্রবার (৮ জুলাই) শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। গত পহেলা জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়।
রথে জগন্নাথকে দর্শন করলে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথের বিগ্রহ রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
উল্টো রথে ভগবান জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুর দিন লীলাচল থেকে জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়।
কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদ্যুন্ম রাজার স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রæতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রæতি রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। এর মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আলোচনা সভা পরে বিকাল ৩ টায় ইসকন মন্দির থেকে বিশাল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে।
উল্টো রথটান শেষে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed