বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা থেকে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মৃত রুবেল মিয়া উপজেলার বড় বাজার এলাকার শাহিন মিয়ার পুত্র। বুধবার (৬ জুলাই) বিকেলে উপজেলার বালিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, রুবেল মিয়া নামে ওই কিশোর বালিখাল এলাকায় নৌকা থেকে লোহার রড তোলার কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed