আলমপুরে ৭০০ বন্যার্তদের মাঝে খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন ও তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে বন্যায় অসহায় মানুষের জন্য প্রায় ৭০০ জনের রান্না করা খাবার বিতরণ করেছেন।
শনিবার (২ জুলাই) সকাল ১১টা থেকে দিনব্যাপী বিভিন্ন জায়গায় এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণের পূর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ নাজিম উদ্দিন, মঈন উদ্দিন,আফতাব আহমদ সহ পরিবারের সদস্যরা।
এ সময় নাজিম উদ্দিন বলেন, সামাজিকভাবে আমরা সবাই একে অপরের পাশে যে কোন বিপদে আপদে দাড়াই। এই স্মরণকালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে আমরা ভাইবোন সহ পরিবারের সকলের উদ্যোগে এই খাবারের আয়োজন করেছি। আমাদের সকলকে যেন মহানআল্লাহপাক দূর্যোগ থেকে কাটিয়ে উঠতে সাহায্য করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed