বাহুবলে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী হাজী কাউছ মিয়া
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার বন্যার্ত অসহায় মানুষের পাশে দাড়াঁলেন শীর্ষ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী কাউছ মিয়া।
বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন এর প্রচেষ্টায় বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী কাউছ মিয়া বাহুবলের বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ২৫ মেট্রিক টন চাল প্রদান করেছেন। ইতিমধ্যে প্রাপ্ত চাল অসহায় মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে।
শনিবার (২ জুলাই) স্হানীয় সাতকাপন ইউনিয়ন পরিষদে এসব চাল হস্তান্তয় করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রেজাক সহ পরিষদের সদস্য বৃন্দ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed