কমলগঞ্জে এক রাতে চার দোকানে দুর্ধর্ষ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে কীটনাশক এর দোকানসহ চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে চক্রটি।
শুক্রবার দিবাগত (১ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর ঝপলার পাড়ে এ ঘটনা ঘটে। প্রধান সড়কে অবস্থিত চারটি দোকানে একই রাতে এমন চুরির ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে। দোকানের বাইরে থেকে তালা বন্ধ থাকলেও অভিনব কৌশলে সার্টার বাঁকা করে দোকানে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি কাজ সম্পন্ন করে। একই কৌশলে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। জনবহল বাজারটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল থাকা সত্যেও প্রায়ই এমন চুরির ঘটায় আতঙ্ক থাকছে ব্যবসায়ীরা।
চোর চক্রটি মাধবপুরের ঝপলার পাড় বাজারের আফওয়ান ট্রেডার্স, অনন্ত ভেরাইটিজ স্টোর,শাহাবুদ্দিন ফার্মেসী দোকান ও ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডস্থ বাপ্পী এন্ড রাব্বী ট্রেডার্স এ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে। এসময় আরো দুই তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরদল পালিয়ে যায়। এলাকাবাসী টের না পেলে এই রাতেই আরো কয়েকটি দোকান চুরি হওয়ার সম্ভাবনা ছিল।
চুরি ঠেকাতে সচেতনতার পাশাপাশি পুলিশের টহল জোরদারের দাবি উঠেছে। চুরির ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় জড়িত চাইনিজ রিপন নামের আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। এসময় তার কাছে চুরিকৃত মালামাল উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক নিয়াজ আহমেদ জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তজেলা চোর চক্রের সদস্য চাইনিজ রিপনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed