বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই : গয়েশ্বর রায়
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সিলেট ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণের নামে ফটোসেশনে ব্যস্ত রয়েছেন। তারা হাতের কাছে থাকা বন্যার্তদের মধ্যে নামমাত্র ত্রাণ দিয়ে প্রচার প্রচারণাকে বেশী প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা পাড়া-মহল্লা থেকে শুরু করে দুর্গম এলাকায় দিনরাত বন্যার্তদের পাশে থেকে তাদের শক্তি ও সাহস যোগাচ্ছেন। বিশুদ্ধ পানিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে বন্যার্তদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছেন।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই। সরকার মসনদে বসে বন্যার্তদের জন্য মায়াকান্না দেখাচ্ছে আর বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে বন্যার্তদের মুখে খাবার তুলে দিচ্ছেন। যথাযথ উদ্যোগের অভাবে সিলেট ও সুনামগঞ্জে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আর সরকার বলছে দেশে খাদ্যের কোন অভাব নেই। অথচ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ চরম অসহায় দিনাতিপাত করলেও তাদের ঘরে সরকারি কোন ত্রাণ পৌছাচ্ছেনা। বন্যার্তরা আর কখন ত্রাণ পাবে? না খেয়ে মারা যাওয়ার পর নাকি? তিনি অবিলম্বে বন্যার্তদের তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্থদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবি জানান।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা এই সরকারের জনগণের কোন দায়বদ্ধতা নেই। তারা শক্তি প্রয়োগ করে ক্ষমতায় আসতে পারে, তাই জনগণের ভালমন্দ দেখার তাদের কোন প্রয়োজন নেই।
শনিবার (২ জুলাই) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে নারী ও শিশু ফোরামের উদ্যোগে বানভাসি নারী ও শিশুর মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানের ৬০০ বন্যা কবলিত নারী ও শিশুদের নগদ অর্থ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, বিএনপি গণমানুষের দল, আওয়ামী লীগ নয়। তাই তারা জনগণের ভাষা, দুঃখ-কষ্টের কথা বুঝতে পারে না। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী। বন্যা নিয়ন্ত্রণে সরকারের কোন স্থায়ী পরিকল্পনা নেই। বিএনপি ক্ষমতায় গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এর স্থায়ী ব্যবস্থা নেয়া যাবে।
পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, সরকার বানভাসি মানুষের পাশে না থেকে পদ্মাসেতুর পারে আনন্দ-ফুর্তি করেছে। পদ্মাসেতু নিয়ে লাফালাফি করার কিছুই নেই, এ সেতু আমার-আপনার টাকায় নির্মিত। দুর্নীতি না হলে নির্মাণ করার জন্য ধন্যবাদ দেয়া যেতো। সরকারের সকল সেক্টর দুর্নীতিগ্রস্থ হওয়ায় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে।
দেশবাসীকে এ অবস্থা থেকে উত্তরন করতে গণ আন্দোলনের বিকল্প নেই অবৈধ সরকারের পতনে আগামী আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান তিনি।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সাবেক এমপি,ও নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য বিলকিস ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এড. নিপুন রায় চৌধুরী, নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য আসিফ আলতাফ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আনছার উদ্দিন।
Related News
জগন্নাথপুরে নদী থেকে নারীর লাশ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সুইট গেইট সংলগ্ন নলজুর নদী থেকেRead More
সুনামগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের একটি কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকেRead More



Comments are Closed