Main Menu

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের বন্যায় ক্ষতিগ্রস্থ দেড় শতাধিক শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা ও আশ্রয় কেন্দ্রের দুস্থ মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) এ সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদান করেছেন জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগন।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রূহুল্লাহ এর নেতৃত্বে এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমিরীগঞ্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার হবিগজ্ঞ মোঃ হায়দার আলী মৃধা, শিক্ষক, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমির প্রধানশিক্ষক মোঃ নুরুল হক, জেলা এ্যাম্বাসেডার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed