সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে জাবির পরিসংখ্যান বিভাগের ত্রাণ বিতরণ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থীদের আর্থিক সহোযোগিতায় সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুন) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চাঁনপুর, বিনোদপুর ও মহিষের বাতান গ্রামের ১০০টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
পরিসংখ্যান সমিতির সার্বিক সহোযোগিতা ও তত্ত্বাবধানে ত্রাণ তহবিল গঠন, ফান্ড কালেকশন ও ত্রান বিতরণ সম্পন্ন হয়।
পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর এই ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পর্কে বলেন, ‘পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বন্যার্তদের পাশে দাঁড়ানোয় সভাপতি হিসেবে আমি গর্ববোধ করছি। আমি আশা করি অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষদের পাশে তারা সব সময় থাকবে। আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা সম্ভব আমি করব ইনশাল্লাহ। আশা করি খুব দ্রুতই সিলেট-সুনামগঞ্জের বন্যার্ত মানুষেরা স্বাভাবিক জীবন ফিরে পাবে।’
পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, ‘সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষদের এই দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি ও আমার সংগঠনের প্রত্যেক সদস্য নিজেদের ধন্য মনে করছি। আমি পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই। তাদের সকলের স্বদিচ্ছা ও সহোযোগিতার জন্যই অসহায় কিছু মানুষের মুখে হাসি ফুটেছে। ভবিষ্যতেও পরিসংখ্যান সমিতি বিভাগের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবতা মূলক কাজে সম্পৃক্ত করে যেকোনো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে।’
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed