জগন্নাথপুরে আশ্রয় নেওয়া ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় আশ্রয় নেওয়া একটি তৃতীয়তলা ভবন থেকে পড়ে জহিরুল ইসলাম (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুন) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, গত ১৭ জুন জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় তলিয়ে যায় অসংখ্যা বাড়িঘর। এই বন্যায় অন্যাদের মতো জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার উকিল আলীর বসতঘরে পানি উঠে যাওয়ায় তিনি পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেন স্থানীয় এক প্রবাসীর বাড়ির তৃতীয়তলা ভবনে। বুধবার সকালের দিকে ছাদে উঠে উকিল আলীর ছেলে জহিরুল ইসলাম। এসময় ছাদের কর্নারে একটি চেয়ারে বসতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক বলেন, ছাদের একটি ভাঙ্গা চেয়ারে বসতে গিয়ে অসাবধনতাবশত সে নিচে পড়ে গিয়ে মারা গেছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed