শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি: ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান। এসময় তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত শিক্ষক লাঞ্চনার ঘটনা ঘটছে। অথচ শিক্ষকরাই জাতির পথপ্রদর্শক। আর সেই শিক্ষকদের যখন লাঞ্চনা করা হয় তখন জাতির মেরুদণ্ডে আঘাত করা হয়। তাই আজ আমরা এখানে দাঁড়িয়েছে যেনো ভবিষ্যতে কখনো এমন ঘৃণ্য ঘটনা আর না ঘটে এবং সরকারের কাছে এমন জঘন্য ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাহির ফয়সাল বলেন, ‘শিক্ষকদেরকে যেভাবে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তা একটি জাতির জন্য চরম অসম্মানের। একজন শিক্ষককে প্রশানসনের উপস্থিতিতে যেভাবে লাঞ্চনা করা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এছাড়া আশুলিয়ায় একজন শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন শিক্ষককে হত্যা করা একটি জাতিকে পিটিয়ে হত্যা করার সমান। একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করে তারই এক ছাত্র। পরে ওই শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষক উৎপলের ভাই বাদী হয়ে মামলা করেন।
Related News
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More



Comments are Closed