বিশ্বনাথে আনসার ভিডিপির সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত ও অস্বচ্ছল শতাধিক আনসার-ভিডিপির সদস্যদের মধ্যে মঙ্গলবার (২৮) সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের পক্ষ থেকে, সিলেট রেঞ্জের উপ মহা-পরিচালক নুরুল হাসান ফরিদের নির্দেশনায় ও জেলা কমান্ডেন্ট এনামুল খানের তত্ত¡¡াবধানে ওই ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল- চিড়া, গুড়, মুড়ি, লবন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ, প্রশিক্ষিকা এমি বেগম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed