বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপি ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যা, ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর সার্বিক তত্ত¡বাবধানে এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় সদর উপজেলার আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতা সহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১১টা ৩০ মিনিটে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার ১০০ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, কমান্ডার, ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি ত্রাণ বিতরণ করা হয়।
সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ খবর নেন। সাম্প্রতিক বন্যায় সদর উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষতে এই ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।
১০০ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে চিড়া, মুড়ি, আখের গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ হয়েছে।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুপক তালুকদার, আনসার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার প্রমুখ।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed