Main Menu

দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মারা গেছে। সোমবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম আহমেদ (১৪) ওই এলাকার জালাল মিয়ার ছেলে এবং স্থানীয় শাহজালাল আইডিয়াল একাডেমির ৭ম শ্রেণির ছাত্র।

জানা যায়, সকালে শামীম ঘরের একটি বৈদ্যুতিক সুইচ বোর্ডে সুইচ অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দুহা।

Share





Related News

Comments are Closed