জগন্নাথপুরে পানির তোড়ে ভেসে গেলেন বৃদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানির স্রোতে ভেসে গেলেন সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিার (২৩ জুন) সন্ধা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বন্যায় ডুবে যাওয়া জগন্নাথপুর-শিবগঞ্জ সড়ক দিয়ে গত বুধবার বাড়ী যাচ্ছিলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের সানু মিয়া। এসময় ওই সড়কের ঘোষগাঁও হাইস্কুল এলাকায় স্রোতের কবলে পড়ে তিনি নিখোঁজ হন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক জানান, সড়ক পার হওয়ার সময় তোড়ে পরে তিনি নিখোঁজ হয়েছেন। ওই বৃদ্ধের সন্ধানের জন্য আমরা এলাকায় মাইকিং করেছি। বিষয়টি জগন্নাথপুর থানার ওসিকে জানানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি শুনেছি। পুলিশ উদ্ধার অভিযানে কাজ করছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed