মোবাইল ডেটা শেষ হবে না আর!
প্রযুক্তি ডেস্ক: বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলেও বাড়ির বাইরে কিন্তু তা সম্ভব হয় না। এর জন্য আপনাকে নির্ভর করতে হয় মোবাইল ডেটার ওপর। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। খুব দ্রুতই যেন শেষ হয়ে যায় এই ধরনের ইন্টারনেট প্যাক।
মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেটদুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি। যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না।
কিন্তু দ্রুত মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকায় অনেকেই মোবাইল নেট চালিয়ে শান্তি পান না। তাদের জন্য আজ রয়েছে বিশেষ এক টিপস।
আপনি যদি অ্যাড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তবে এই মোবাইলে আপনি একটি দুর্দান্ত সেটিং পাবেন। তা হলো ডেটা সেভার মোড। এই সেটিং ব্যবহার করলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুক রিল এবং ইউটিউব যতই দেখেন না কেন ডেটা ব্যবহারের হিসাব কমে আসবে।
মোবাইলে এই সেটিংটি করতে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে সিম কার্ড এবং মোবাইল ডেটার অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ডেটা ইউজেস অপশনে ক্লিক করতে হবে।
এরপর ব্যবহারকারীরা ডেটা সেভিং অপশন পাবেন। এতে ট্যাপ করুন। এরপর ডেটা সেভিং টগল চালু করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।
এই অ্যাপটি চালুর পর যেকোনো অ্যাপ অটো-আপডেট বা বড় ফাইল ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। তাই এইগুলো আলাদাভাবে করে নিতে হয়। তা যদি অসুবিধা মনে হয় তবে অপশনটি বন্ধ করতে একই পদ্ধতিতে অন না করে অফ করুন।
সূত্র: আজ তাক বাংলা
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed