Main Menu

ছাতকে বন্যার স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া মখলিছুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা।

নাদামপুর গ্রামের পশ্চিমে বিতরকুলাই হাওরে বৃহস্পতিবার সকালে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

জানা যায়, গত মঙ্গলবার গ্রামের পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তা দিয়ে প্রবাহিত হওয়া প্রবল স্রোতে ভেসে যান মখলিছুর রহমান (৪৫)। অনেক খোজাখুজি করে ওই সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।

 

Share





Related News

Comments are Closed