দেশে আরো ১৩১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো।
এ সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ বৃহস্পতিবার এক লাফে বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৯ জনে। সেই সঙ্গে শনাক্তের হারও বাড়ছে দ্রুত। গত ২ সপ্তাহে ১.৭৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪.৩২ শতাংশে।
এর আগে বুধবার (২২ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৩.৩০ শতাংশ এবং ১ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সবশেষ ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৩২ শতাংশ।
একই সময় করোনা আক্রান্ত ১২৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।
এদিকে করোনা বাড়তে থাকায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed