গোলাপগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে সিদ্দিক আহমেদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিদ্দিক বাঘা ইউনিয়নের গন্ডামারা গ্রামের হবিব মিয়ার ছোট ছেলে।
জানা যায়, রোববার এই শিশুটি সকলের অগোচরে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ওইদিন অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। পরদিন সকালে শিশু সিদ্দিকের লাশ ভেসে উঠে।
পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed