জাবি দাবা ক্লাবের পূর্নাঙ্গ কমিটি পুনরায় গঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের ২০২২-২৩ কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য পুনরায় গঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্লাবের উপদেষ্টা উথোয়াইচিং এর সম্মতিক্রমে এক কার্যকরী সভায় পূর্বের কমিটির সভাপতি ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় নতুন সভাপতিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের হাসিব আল নোমান সহ-সভাপতি পদ থেকে সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া, পূর্বের কমিটির অনুরূপ সহ-সভাপতি হিসেবে আইন ও বিচার বিভাগের ৪৭ তম ব্যাচের সিদানা রকিব রিচি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংষ্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৮ তম ব্যাচের নিশাদ নিলয়, কোষাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের যায়েদ জয়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ তম ব্যাচের মোঃ আবু দারদা লিমন এবং লোক প্রসাশন বিভাগের ৪৮ তম ব্যাচের নাঈমুর রহমান দুর্জয়, দপ্তর সম্পাদক হিসেবে লোক প্রসাশন বিভাগের ৪৯ তম ব্যাচের রবিউল সানি এবং ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের মোছাঃ সিফাত আরা রুমকি, প্রচার ও প্রচারণা সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শাহ শাকের এবং একই বিভাগ ও ব্যাচের আনজুম শাহরিয়ার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে দাবার জনপ্রিয়তা বাড়ানো এবং দাবার অগ্রগতিতে কাজ করার জন্য বদ্ধপরিকর। খেলোয়াড় অন্বেষণ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় তৈরী ও বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়াই দাবা ক্লাবের মূল লক্ষ্য।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed