আজমিরীগঞ্জে বন্যার্ত মানুষের পাশে হবিগঞ্জের ডিসি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
তিনি রোববার ১৯ জুন আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজআশ্রয় কেন্দ্র, কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত পরিবারগুলোর সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী, সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসানসহ সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed