দুর্গাপুরে অন্যকে উদ্ধারে গিয়ে বন্যার পানিতে ডুবে যুবক নিখোঁজ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সাথে থাকা তিন জনসহ সে নিজে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় তিন জন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিঁখোজ হয়ে যায় আক্কাস আলী। পরে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।
দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসবে। তারপর উদ্ধার কাজ শুরু হবে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একইRead More
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More



Comments are Closed