Main Menu

হবিগঞ্জে ফৌজদারী বিচার ব্যবস্থায় চিকিৎসকদের ভূমিকা শীর্ষক সভা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে মামলা তদন্তে স্বাস্থ্য বিভাগের সাথে বিদ্যমান বিভিন্ন সমস্যা তথা এমসি, ময়না তদন্ত প্রতিবেদন, ধর্ষণ মামলায় শারীরিক পরীক্ষা, ডিএনএ, বয়স সংক্রান্ত ও এক্স রে রিপোর্টসহ বিভিন্ন বিষয়ে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮ জুন সিজেএম আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থাপনা ও ফোকাল পার্সন হিসাবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন।

অনুষ্ঠানে সিজেএম আদালতের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

এছাড় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি দুজন অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক হবিগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গণ।

সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ বিদ্যমান সমস্যা সমাধান কল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ন্যায়বিচার নিশ্চিতে সকলেই আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

 

Share





Related News

Comments are Closed