Main Menu

কামরানের পরিবারের উদ্যোগে আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বন্যায় সিলেটের জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন। সিলেটের মাননীয় মন্ত্রী ও সাংসদগন, সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন সমূহ ও ব্যক্তি উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য কাজ করছে। আমার আব্বা আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। আমি আমার সর্বোচ্চ নিয়ে আপনাদের পাশে আছি এবং পাশে থাকব ইনশাআল্লাহ।

শুক্রবার (১৭ জুন) মরহুম বদর উদ্দিন আহমদ কামরান পরিবারের উদ্যোগে নগরীর বন্যা দুর্গত মানুষের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নগরীর রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়, বসন্ত মেমোরিয়াল স্কুল ও মজুমদার পাড়াসহ মোকামবাজার আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট বিজিত কুমার দেব বুলু, ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুকিত সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক যীশু কৃষ্ণ দেব জনি, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমদ সানু, সাবেক ছাত্রনেতা লিটন ধর, আবুল কালাম, স্বপন কর্মকার প্রমুখ।

Share





Related News

Comments are Closed