Main Menu

২০০ পরিবারে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় মানুষ দিশেহারা। পানিবন্দী মানুষকে উদ্ধার, খাবার প্রদানের জন্য সরকারের নির্দেশে সেনাবাহিনী মাঠে কাজ করছে। এমন পরিস্থিতিতে যারা সামর্থ্যবান এবং বন্যামুক্ত আছেন, সবাইকে এগিয়ে আসতে হবে। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বানভাসী, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সবাই এগিয়ে এলে আমরা এই কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারবো।

যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠণ আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুক্রবার (১৭ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি উত্তরপাড়ার খাজামহলে ২০০ পরিবোরের মধ্যে ৩৬০০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি আলী নেওয়াজ আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হীরা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম ও বশির আলী, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোয়াজিদুল হক তুহিন।

আব্দুল বাসিত রানার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সাংগঠণিক সম্পাদক শোয়েব আক্তার শানু, যুগ্ম সম্পাদক কবির আহমদ, আতিকুর রহমান আতিক, কালাম হোসেন, নিজাম উদ্দিন, শাহিন আলী, বদরুল আলম তুহিন ও আতাউর রহমান সানী প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed