সাবস্টেশনে পানি, জগন্নাথপুর বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: আবারো বন্যা পরিস্থিতির অবনতির কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৬জুন) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে। কখন বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে তা নিশ্চিত করতে পারছেন না সংশ্লিষ্টরা।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী ( বিদ্যুৎ) আজিজুল ইসলাম জানান, সিলেটে ফের বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি সঞ্চালন লাইনের আগমনী সিলেটের বরইকান্দি উপকেন্দ্রের বিদ্যুতের সাবস্টেশন বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
তিনি জানান, এরআগে মে মাসে প্রথম দফায় বন্যা পরিস্থিতির সময় সাবস্টেশন এলাকায় বাঁধ দিয়ে পানি আটকানো হয়েছিল। এবার সেই বাঁধ উপচে পানি প্রবেশ করছে। আমরা চেষ্টা করছি, বিদ্যুৎ সরবরাহের। তবে এ মুর্হুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না কখন বিদ্যুৎ সচল হতে পারে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed