আন্তর্জাতিক জাদুঘর দিবসে জাবিতে বিশেষ সেমিনারের আয়োজন
জাবি প্রতিনিধি: ১৬ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সেমিনার৷ আন্তর্জাতিক জাদুঘর পরিষদ, বাংলাদেশ এবং জাবির প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হবে।
বুধবার (১৫ জুন) জাবি প্রেসক্লাব কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ, বাংলাদেশ এর সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে অবহিত করেন।
বিবৃতিতে জানানো হয়, ১৬ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনারটি আয়োজিত হবে। অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক রাশেদা আখতার, কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।
এছাড়া, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রত্নতত্ত্ব বিভাগগের সহযোগী অধ্যাপক সিকদার মো: জুলকারনাইন, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফয়জুল লতিফ চৌধুরী।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed