খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে শ্রমিক দলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সিলেট জেলা শ্রমিক দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বাদ আছর হযরত শাহ জালাল মাজার প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি মো. সুরমান আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, গোয়াইনঘাট উপজেলার সাবেক সভাপতি হাজী ওসমান গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মখন, শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমদ, মাসুক এলাহী, মুকিদ মিয়া, বাচ্চু মিয়া, জুমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম ফয়সাল, শ্রমিক নেতা শেখ রাসেল, প্রচার সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, মদরিছ মিয়া, মো. হেলাল মিয়া, হাবিবুর রহমান রাসেল, সাহেদ আহমদ, টিটু খান, আবুল কালাম, তরিকুল ইসলাম, সাহেদ আহমদ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, মো. ইউনুস মিয়া, লিটন মিয়া, মো. নুরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed