Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত গোবিন্দ মাঝি (২০) রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে।

অপরদিকে মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি সরকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Share





Related News

Comments are Closed