বুরকিনা ফাসোতে অস্ত্রধারীদের হাতে নিহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহত সবাই বেসামরিক নাগরিক। সোমবার (১৩ জুন) নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন থেকে জানা যায়, সশস্ত্র হামলাকারীরা গেল শনিবার ও রোববারের মধ্যে বুরকিনা ফাসোর সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতের অন্ধকারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। সেখানে পুরুষদের ওপর হত্যাযজ্ঞ চালায় তারা। সশস্ত্র ব্যক্তিরা নারী ও শিশুদের ওপর হামলা চালায়নি।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে হামলাটি সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। সেখানে জঙ্গিদের আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং এবং ইসলামিক স্টেট বিদ্রোহ চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় কর্মকর্তা বলেন, হামলা থেকে পালিয়ে আসা প্রায় তিন হাজার মানুষ বুরকিনা ফাসোর পার্শ্ববর্তী সাহেল অঞ্চলের রাজধানী ডোরিতে পৌঁছেছেন। সেখানে সাহায্য সংস্থাগুলো কাজ করছে।
সশস্ত্র হামলায় মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আফ্রিকার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সোমবার (১৩ জুন) রয়টার্সকে জানিয়েছেন, হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার পর মৃতের প্রাথমিক সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
বুরকিনা ফাসো সরকারের মুখপাত্র লিওনেল বিলগো সোমবার বলেছেন, ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু নিহতের সংখ্যাটি চূড়ান্ত নয়। তিনি আরও বলেছেন, সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে মরদেহ খুঁজছে। সে কারণে মৃতের সংখ্যা আরো ‘বাড়তে পারে’।
২০১৫ সাল থেকে ইসলামপন্থি বিদ্রোহীদের সহিংসতায় বুরকিনা ফাসো, প্রতিবেশী মালি ও নাইজারজুড়ে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।
এই ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ। বিবৃতিতে ‘ভুক্তভোগীর সংখ্যা বহু’ উল্লেখ করে হামলার নিন্দা করেছে এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed