পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্ত কমিটির কাজ শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল ষ্টেশনের অদুরে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের অগ্নিকান্ডের ঘটনায় গত রোববার (১২ জুন) রেলওয়ের উচ্চ পদস্থ দু’টি তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের তদন্ত কাজ শুরু করেছে। এদিকে পুড়ে যাওয়া পারাবত ট্রেনের ৩টি বগির পরিবর্তে নতুন ৩টি বগি সংযোজন করে পারাবত ট্রেন চলাচল করেছে।
রেলওয়ে সুত্রে জানা যায়, গত ১১ জুন শনিবার রাতে এবং ১২ জুন রোববার সকালে রেলওয়ের দুটি তদন্ত কমিটির সদস্যরা কুলাউড়া স্টেশনে এসে পৌঁছান। সকালে তারা কুলাউড়া স্টেশনে রাখা ক্ষতিগ্রস্থ বগিগুলো পরিদর্শণ করেন এবং দুপুরে ঘটনাস্থল শমশেরনগর-মনু রেলস্টেশনের মধ্যবর্তী ডাকবেল-চক কবিরাজ এলাকা পরিদর্শন করেন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন তদন্তের সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ের সিলেট অঞ্চলে প্রধান ট্রাফিক কর্মকর্তা মো. সালাহ উদ্দীনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট রেলওয়ের একটি তদন্ত দল পারাবত ট্রেনে অগ্নিকান্ডের ঘটনাস্থল এবং পতনউষার ইউনিয়নের ডাকবেল-চক কবিরাজি এলাকা পরিদর্শন করেন। এ তদন্ত দলে আরও ছিলেন রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারি ট্রাফিক কর্মকর্তা আরিফুর রহমান ও ট্রাফিক কর্মকর্তা রুবেল আহমেদ। এছাড়াও মৌলভীবাজারের ফায়ার সার্ভিস প্রধান হারুন পাশা ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রেলওয়ের সুত্রের দাবি, আগুনে পারাবত ট্রেনের পাওয়ার কারের সামনের শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ “ চ” বগির আংশিক এবং পেছনের “ঙ” বগি ক্ষতিগ্রস্থ হয়। ট্রেনের চেইন টেনে ট্রেনটি থামিয়ে যাত্রীরা নির্বিঘ্নে নামতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, রেলওয়ের উচ্চ পদস্থ তদন্ত কমিটির প্রধান ও রেলওয়ের পূর্বাঞ্চলীয় প্রধান বৈদ্যুতিক কর্মকর্তা অজয় কুমার পোদ্দার জানান, আমরা ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্থ বগিগুলো পরিদর্শন করেছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।
এদিকে নতুন বগি নিয়ে আবার ছুটছে পারাবত এক্্রপেস ট্রেন অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার পর এবার নতুন বগি নিয়ে রেলপথ পাড়ি দিচ্ছে পারাবত এক্সপ্রেস। শনিবার রাতে সিলেট রেলস্টেশন থেকে নতুন করে দুটি এসি চেয়ার ও পাওয়ার কার সংযোজন করা হয়েছে। সেগুলো হলো ইনকা এসি চেয়ার ১৩৩৭, সাদা চায়নিজ এসি চেয়ার ৬৫১৪, ইনকা পাওয়ার কার ১১০৪ বগি গুলো সংযোজন করে রোববার (১২ জুন) দুপুরে নতুন তিনটি বগি সংযেজন নিয়ে পারাবত এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া-সিলেট রেলপথে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।
পারাবত এক্সপ্রেস সূত্রে অরো জানা যায়, পাওয়ার কার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পারাবত এক্সপ্রেসের একটি সাদা চায়নিজ এসি চেয়ার, একটি ইনকা এসি চেয়ার ও ইনকা পাওয়ার কার পুড়ে নষ্ট হয়েছিল।
উল্লেখ্য, আখাউড়া -সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটি এলাকায় পার্শ্বে ডাকবেল- চক কবিরাজ নামকস্থানে শনিবার (১১জুন) দুপুর ১টার দিকে ট্রেনে আগুন লেগেছিল। এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এর আগে পুড়ে যায় তিনটি বগি।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed