ওসমানীনগরে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রান্ত দেব (১৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুন) সন্ধ্যায় পুলিশ বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
প্রান্ত দেব উপজেলার গোয়ালাবাজারের গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, বাসায় কেউ না থাকা অবস্থায় রোববার দুপুরের কোনো এক সময়ে রান্না ঘরের চালার পালার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রান্ত দেব। বিকেলে বাসার অন্যরা বাড়ি এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে রান্না ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ এসে প্রান্ত দেবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে প্রান্তের লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed