ফেসবুকে নুপুর শর্মার পক্ষে উস্কানিমূলক মন্তব্য, সিলেটে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটাক্ষ ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মার পক্ষ নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার জাফলং চা বাগান এলাকা থেকে শ্রাবন সাঁওতাল রাজ নামের ওই যুবককে আটক করা হয়।
সে ওই চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। শ্রাবণ জাফলং চা বাগানে একটি ফার্মেসি ব্যবসা পরিচালনা করতেন।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, শ্রাবন সাঁওতালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। থানার এসআই এমরুল কবীর বাদি হয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত শনিবার রাতে শ্রাবন তার ফেসবুক আইডিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেত্রী নুপুর শর্মার পক্ষাবলম্বন করে একটি মন্তব্য করেন। যেখানে তিনি মহানবীকে হযরত মোহাম্মদ (সা.) ও হযরত খাদিজা (রা.)কে নিয়ে নুপুর শর্মা যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন সেটি যথার্থ বলে দাবি করেন। এছাড়াও তিনি উস্কানিমূলক কিছু শব্দ প্রয়োগ করেন।
শ্রাবনের এই পোস্টের পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed