Main Menu

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্যবাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর।

শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা উপজেলার ভাসাইনগর কাজী ফার্মস ফিড মিল গেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

এদিকে এ ঘটনার পরপরই দূর্ঘটনার প্রতিবাদে ও ট্রাক চালককে গ্রেফতারের দাবীতে উত্তেজিত এলাকাবাসি বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেল যোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাসাইনগর কাজী ফার্মস ফিড মিল গেটের সামনে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা কাজী ফার্মস লিমিটেডের মুরগীর খাদ্যবাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed