নেত্রকোণায় সম্প্রীতি বজায় ও গুজব প্রতিরোধে আলোচনা সভা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আমিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আর ফয়সাল।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed