Main Menu

বাহুবলে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় তৌহিদী জনতার উদ্যোগে ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হয়রত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে স্হানীয় বাহুবল বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা মনির উদ্দিন এর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালিক, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল হাই,মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাপ্তি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed