চুনারুঘাটে ডাকাতি মামলার আসামীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে একটি ধানক্ষেত থেকে ডাকাতি মামলার আসামী রমজান আলীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রতিবেশীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
বুধবার (৮ জুন) সকালে নিজ বাড়ির পাশে ধানক্ষেত থেকে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রমজান আলী চুনারুঘাট উপজেলার ধনশ্রী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রমজান আলীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, নিহত রমজান আলীর প্রতিবেশী আব্দুর রহিম (৩০), জুমান মিয়া (২৮), রুমান মিয়া (২২)।
আটককৃতদের বরাত দিয়ে গোলাম মোস্তফা জানান, রমজান আলী প্রায় সময়ই তাদের (আটককৃতদের) বাড়ির সামনে গিয়ে রামদা দেখিয়ে হুমকি দিত। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রামদা নিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে গালাগাল দিতে থাকে। এ সময় আব্দুর রহিম ঘর থেকে বেরিয়ে এসে রমজান আলীর গলায় কোপ দেন। এক পর্যায়ে তার দুই ভাই জুমান ও রুমান ঘর থেকে বেরিয়ে আসলে রমজান দৌড়ে পালিয়ে যায়।
ওসি বলেন, বুধবার সকালে স্থানীয়রা রমজান আলীর মরদেহ ধানক্ষেতে পরে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed