Main Menu

দেশের ৮০ উপজেলা, পৌর ও ইউপির ভোট ২৭ জুলাই

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকারের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ৮০ উপজেলা, পৌর ও ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান এই তথ্য জানান।

তিনি জানান, একই তফসিলে ২৭ জুলাই তিনটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন, দুটি উপজেলা পরিষদে সাধারণ, দুই উপজেলায় উপ-নির্বাচন, ১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৩৭টিতে বিভিন্ন শূন্য পদে ও প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জুলাই। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

তিন পৌরসভায় সাধারণ নির্বাচন: ঢাকা জেলার দোহার এবং জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা।

তিন পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন: ফরিদপুরের মধুখালী পৌরসভায় ৬নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ৯নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং মেহেরপুরের গাংনী পৌরসভায় ৭নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।

দুই উপজেলায় সাধারণ নির্বাচন: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএমে।

Manual7 Ad Code

দুই উপজেলায় উপ-নির্বাচন: ২৭ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ও মেহেরপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএমে।

১৯ ইউপিতে সাধারণ নির্বাচন: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচৌঁর ও নন্দুয়ার; রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুরও পীরগঞ্জ; পাবনার সাঁথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা (উত্তর); কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, বড়খেরী ও চরআবদুল্লাহ ইউনিয়ন।

Manual3 Ad Code

এছাড়া ৩৭টি ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে এবং প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একই দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code