Main Menu

শাহজালালে ই-গেট চালু, ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: স্বয়ংক্রিয়ভাবে ও দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট চালু হয়েছে। ফলে ই-পাসপোর্টধারীদের ইমিগ্রেশন প্রক্রিয়া এখন থেকে ১৮ সেকেন্ডে শেষ হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার (৭ জুন) থেকে ই-গেটগুলো চালু হয়েছে বলে নিশ্চিত করেছেন ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল মো. খালিদ সাইফুল্লাহ।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রæপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ই-পাসপোর্টধারী যাত্রীরা প্রথমদিন ১৮ সেকেন্ডে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন শেষ করেছেন।’

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ডিপারচার অ্যারিয়াতে ১২টি ও অ্যারাইভাল অ্যারিয়াতে ৩টি ই-গেট চালু করা হয়েছে।

Manual7 Ad Code

ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ (ডিআইপি) সূত্র জানিয়েছে, ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল (এবিসি) ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিমানবন্দর ও স্থলবন্দরে মোট ৫০টি ইলেকট্রনিক গেট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code