ছাতকে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রী ফাহিমা বেগমের (৯) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে গ্রাম সংলগ্ন বোকা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
ফাহিমা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের ছাদিকুল ইসলামের কন্যা ও চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জুন সোমবার দুপুরে পরিবারের লোকজনদের না জানিয়ে গ্রাম সংলগ্ন বোকা নদীতে গোসল করতে যায় ফাহিমা। গোসল করার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। এদিকে ফাহিমাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকেন। দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও ফাহিমার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। মঙ্গলবার দুপুরে বোকা নদীতে ফাহিমার ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন তার পরিবার ও পুলিশে খবর দেয়।
খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফাহিমার লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করেন।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত এ ব্যাপারে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে অবগত করে ফাহিমার লাশ দাফন করা হয়েছে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed