চুনারুঘাটে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগজ্ঞ জেলা তথ্য অফিসের উদ্যোগে চুনারুঘাট উপজেলা সদরে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু হয়েছে। সোমবার (৬ জুন) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে শিশু মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম (উপসচিব)।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান প্রমুখ।
এ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় এ শিশু মেলার আয়োজন করা হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed