১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সোমবার (৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে। উন্নয়ন অগ্রযাত্রার এ গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের জনশুমারি অতীতের যেকোনো শুমারি অপেক্ষা অধিকতর গুরুত্ব বহন করছে। এছাড়া এবারের জনশুমারি ও গৃহগণনা-২০২২ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে করা হবে, যা ডিজিটাল বাংলাদেশের উদাহরণ হতে যাচ্ছে।
তিনি বলেন, জনশুমারির মতো একটি ব্যাপক ও বৃহৎ কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সদরদপ্তরসহ তাদের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।
মন্ত্রী বলেন, প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে জানান তিনি।
Related News
সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উরRead More
সুপ্রিম কোর্টের ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োজিত ৭ জনRead More



Comments are Closed