Main Menu

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ২ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আমিরগঞ্জ রেলস্টেশনের অদূরে হাসনাবাদ রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, হাসনাবাদ বাজার রোড থেকে আসা একটি পিকআপভ্যান অরক্ষিত হাসনাবাদ রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয় আরও তিনজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

Share





Related News

Comments are Closed