হবিগঞ্জে বসুন্ধরা এওয়ার্ড প্রাপ্ত দুই সাংবাদিককে সংবর্ধনা
হবিগঞ্জ প্রতিনিধি: স্বাধীনতা পূর্বাপর বৃন্দাবন কলেজের সহপাঠি ফোরাম হবিগঞ্জ কর্তৃকসাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২১ প্রাপ্তি উপলক্ষে হবিগঞ্জের ২ জন কৃতি সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
শুক্রবার (৩ জুন) বিকেলে হবিগঞ্জ বানিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্সে মিলনায়তনে সাবেক ছাত্রনেতা বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের এককালীন সাধারণ সম্পাদক শরীফ উল্লাহর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের পরিচালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় প্রবীন গুণীজন সাংবাদিক হিসাবে চৌধুরী ফজলে নূর ইসমত ও অনুসন্ধানী রিপোটিং এর জন্য শোয়েব চৌধুরীকে বসুন্ধরা অ্যাওয়ার্ড-২১ পাওয়ায় ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শফিকুর রহমান চৌধুরী, কমিউনিস্ট নেতা হিরেন্দ্র দত্ত, আব্দুল মতিন মাস্টার, আনোয়ার শরীফ, দেবেশ সাহা, এডঃ নলিনী কান্ত রায়, এডঃ আশরাফ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল, আবুল কালাম মাস্টার, জহুর হোসেন, মহিতোষ রায়, আব্দাল চৌধুরী, মানিক চন্দ্র পৌদ্দার, আব্দুল আওয়াল চৌধুরী, সৈয়দ আজিজুর রহমান, গিয়াস উদ্দিন চৌধুরী, হাজী জালাল উদ্দিন, আব্দুল কাদির, আজম উদ্দিন, প্রীতি কুসুম সিংহ, আকবর হোসেন, সুধাময় চৌধুরী প্রমূখ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed