Main Menu

হবিগঞ্জে চালের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার, গুদাম রোড, নবীগঞ্জ রোডের বিভিন্ন চালের আড়ত, অটোরাইস মিল ও চাল ব্যবসায়ীর দোকানে জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে।

এসময় অনুমোদনহীনভাবে আড়ত পরিচালনার মাধ্যমে অবৈধভাবে ধান, চাল মজুদ করার দায়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকিকে সাথে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান পরিচালন করেন।

এ অভিযানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। বুধবার (১ জুন) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

Share





Related News

Comments are Closed