Main Menu

ফুলেল শুভেচ্ছায় বিদায় নিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম তাঁর সহকর্মী ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানের সাথে কাজ করতে গিয়ে সৌহার্দ্যতা গড়ে উঠে।

সোমবার (৩০ মে) তাঁর শেষ কর্মদিবসে ফুলেল শুভেচছা ও ভালবাসায় কর্মস্থল থেকে বিদায় নেন।

শেষ কর্মদিবসে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত জীবিকানায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষকগণ, উপপরিচালকের কার্যালয়ের সকল স্টাফ, উপপরিচালকের কার্যালয়ের মহিলা প্রশিক্ষণ সেন্টারের সাবেক প্রশিক্ষণার্থী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিদায় সম্বর্ধনা প্রদান করেন।

শেষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিদায় নিতে গেলে জেলা প্রশাসক ইশরাত জাহান তাঁকে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

Share





Related News

Comments are Closed