দেশে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য থাকার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের দেহে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনে দাঁড়িয়েছে।
এর আগে রোববার (২৯ মে) করোনাভাইরাস শনাক্ত হয় ৪০ জনের দেহে।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৫৯ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন।
এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed